শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ এএম

শেয়ার করুন:

মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা-যশোর মহাসড়কের সীতারামপুর ঢাল এলাকায় বাস ও ইজিবাইকের (অটোরিকশা) মধ্যে সংঘর্ষে কাজল (৩৫) নামে এক নারী ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কাজল মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামের মো. রাকিবের স্ত্রী। এ ঘটনায় মারিয়া (১৮) নামে আরেক নারী আহত হয়েছেন। তিনি সিমাখালী গ্রামের বাসিন্দা।


বিজ্ঞাপন


রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান জানান, ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সীতারামপুর ঢাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা কাজল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. ওসমান গনি বলেন, ‘কাজল নামে এক নারী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। দ্রুত চিকিৎসা দেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

প্রতিনিধি/এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর