শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পিএম

শেয়ার করুন:

গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিনচালিত ট্রলি উল্টে পা হারানো নির্মাণশ্রমিক সাবেদুল ইসলাম ওরফে সাফিদুল (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই দুর্ঘটনায় আহত আরও ছয়জন শ্রমিক স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে মেহেরপুর–কুষ্টিয়া মহাসড়কের আকুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফিদুল ইসলাম গাংনী উপজেলার তেরাইল গ্রামের বিলপাড়া এলাকার কায়েম উদ্দিনের ছেলে।


বিজ্ঞাপন


ট্রলিতে থাকা আহত অন্যরা হলেন তেরাইল গ্রামের বিলপাড়া এলাকার বিচার উদ্দীনের ছেলে নজরুল ইসলাম (৫০), একই গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে সজিব হোসেন (১৬), হারু বিশ্বাসের ছেলে ইসরাফিল হোসেন (৩৫), নজরুল ইসলামের ছেলে তুহিন হোসেন (২৪), আব্দুল জলিলের ছেলে জহুরুল ইসলাম (৪৭) এবং ভরাট গ্রামের বকুল হোসেনের ছেলে সুরুজ হোসেন (১৬)। তাদের উদ্ধার করে বামুন্দির এলাকার একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

মানিকগঞ্জে রাস্তার পাশ থেকে বস্তাবন্দি রিকশাচালকের মরদেহ উদ্ধার

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে তেরাইল বাজার থেকে সাতজন শ্রমিক স্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলিতে করে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে একটি বাড়ির ছাদ ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন। পথে আকুবপুর এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে সাবেদুল ইসলামের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে রাজবাড়ী এলাকায় পৌঁছালে পথিমধ্যে তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস জানান, সড়ক দুর্ঘটনায় নিহত সাবেদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর