মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাংনী বাজারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পিএম

শেয়ার করুন:

গাংনী বাজারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের গাংনী বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর মেহেরপুর জেলা কার্যালয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গাংনী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, সেমাই, কসমেটিকস ও হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।


বিজ্ঞাপন


Meherpur-

এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় লাইসেন্স ছাড়া গ্যাস ব্যবসা পরিচালনার দায়ে সিরাজ সাইকেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রির দায়ে একই আইনের ৪৩ ধারায় সামাদ হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সবমিলিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

অভিযানে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ, মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।


বিজ্ঞাপন


অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, গাংনী স্যানিটারি ইন্সপেক্টর মো. মশিউর রহমান এবং জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর