মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে প্রায় ৫ হাজার কৃষকের মাঝে সার বিতরণ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০১ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে প্রায় ৫ হাজার কৃষকের মাঝে সার বিতরণ

ঝিনাইদহে প্রায় পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন


সে সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, কৃষি কর্মকর্তা নূর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনায়েদ হাবিব, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানায়, খরিপ মৌসুমে আউশ উফষী, মুগ ও তিলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৪ হাজার ৯’শ কৃষকের এ সার ও বীজ বিতরণ করা হয়। ৩৫’শ কৃষক প্রত্যেকে ২০ কেজি রাসায়নিক সার ৫ কেজি বীজ, ৮’শ কৃষক ১৫ কেজি রাসায়নিক সার, ৫ কেজি বীজ ও ৬’শ কৃষক ১৫ কেজি সার ও ১ কেজি করে বীজ পেয়েছেন।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর