শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কুমিল্লা ইপিজেডে আন্দোলনে নামার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এর ফলে মহাসড়কে পদুয়ার বাজার অংশ থেকে দুই পাশে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।


বিজ্ঞাপন


শ্রমিকরা জানান, ২০ মাস ধরে তারা বকেয়া বেতন পরিশোধের দাবি জানালেও এখন পর্যন্ত নাসা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এতে অনেক পরিবার নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। দ্রুত বকেয়া পরিশোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। বেতন পরিশোধ না করা পর্যন্ত মহাসড়ক থেকে সরে না যাওয়ারও হুঁশিয়ারি দেন শ্রমিকরা।

এদিকে সড়ক বন্ধ করে শ্রমিকদের অবরোধের কারণে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। তীব্র গরম আর ভোগান্তিতে পড়েছেন শত শত গাড়ির যাত্রীরা।

খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. সিরাজুল মোস্তফা জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। তারা বলেন, আমরা যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর