সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফতুল্লায় মাদরাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম

শেয়ার করুন:

ফতুল্লায় মাদরাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
মাদরাসা ছাত্র সৈকত (৭)।

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের একদিন পর সোমবার (৬ এপ্রিল) সকালে সৈকত (৭) নামের এক মাদরাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সৈকত গাইবান্ধা জেলার বাসিন্দা আঞ্জুর ছেলে এবং স্থানীয় মাহমুদিয়া মাদরাসার ছাত্র। তার বাবা পেশায় রাজমিস্ত্রি এবং মা গার্মেন্টস কর্মী। তারা পরিবারসহ নরসিংপুরের হাসেম স্পিনিং মিল সংলগ্ন ইব্রালাভ মিয়ার বাসায় ভাড়া থাকতেন।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, রোববার দুপুরের পর থেকে সৈকত নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

আরও পড়ুন

নিরাপত্তাহীন সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

সোমবার সকালে উত্তর নরসিংপুরের বক্তাবলী সড়কে হাসেম স্পিনিং মিলের পাশে একটি পরিত্যক্ত স্থানে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।


বিজ্ঞাপন


এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর