শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

মোল্লাহাটের চুনখোলায় মাছ চুরির অভিযোগে গণপিটুনি, উপড়ে ফেলা হয় দু’চোখ

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০০ পিএম

শেয়ার করুন:

মোল্লাহাটের চুনখোলায় মাছ চুরির অভিযোগে গণপিটুনি, উপড়ে ফেলা হয় দু’চোখ
শুকুর আলী মৃধা (৪৫)।

বাগেরহাটের মোল্লাহাটে মাছ চুরির অভিযোগে শুকুর আলী মৃধা (৪৫) নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতা নৃশংস নির্যাতন চালিয়ে তার দুই চোখ উপড়ে ফেলেছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে মোল্লাহাট উপজেলার চুনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজি রমজানুল হক জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আহত শুকুর আলী মৃধা মোল্লাহাট উপজেলার কাঁচনা গ্রামের মোসলেম আলী মৃধার ছেলে।

আরও পড়ুন

সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

স্থানীয়রা জানায়, রাতে চুনখোলার সাহিদের মোড় এলাকায় একটি মাছের ঘের থেকে মাছ চুরির সময় হাতেনাতে তাকে আটক হয় শুকুর আলী। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। সকালে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার ওপর ভয়াবহ নির্যাতন চালিয়ে তার দুই চোখ উপড়ে ফেলা হয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে তার স্ত্রীর কাছে তুলে দেওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর