সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভাইরাল তাজু পেজটি ফিরে পেলেন

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

ফেসবুক পেজ ফিরে পেয়েছেন ভাইরাল তাজু
ভাইরাল তাজু তার ফেসবুক পেজ ফিরে পেয়েছেন। ছবি: অনলাইন

সরকারি রেটে জিলাপি বিক্রি কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি ভাইরাল হওয়া কুড়িগ্রামের তাইজুল ইসলাম তাজু তার ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ ফিরে পেয়েছেন। উধাও হওয়ার একদিন পর তিনি তার পেজ ‘তাজু ভাই ২.০’ ফিরে পেয়েছেন। গায়েব হয়ে যাওয়া তার ১ মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজটি ফিরে পাওয়ার খবরে স্বস্তি ফিরেছে ভক্ত-অনুসারী ও স্থানীয়দের মাঝে।

মাত্র ১০ হাজারের কম ফলোয়ার নিয়ে গত ২৮ মার্চ আকস্মিকভাবে ভাইরাল হন তাজু। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চরনারায়ণপুরের একটি স্থানীয় বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরুতে ট্রল হলেও পরে তা প্রশংসায় রূপ নেয়।


বিজ্ঞাপন


সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজটি আবারো দেখা যাচ্ছে বলে জানিয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য কবিরুল ইসলাম। 

এর আগে রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে পেজটি ফেসবুকে উধাও হয়ে যায়।

প্রত্যন্ত চরাঞ্চলের একজন দিনমজুর হয়েও স্থানীয় মানুষের সমস্যা তুলে ধরে তৈরি করা তার একাধিক ভিডিও সাড়া ফেলে। অল্প সময়ের মধ্যে তাজুর পেজের ফলোয়ার সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যায়। হঠাৎ করে রোববার পেজটি অদৃশ্য হয়ে যাওয়ায় নেটিজেনদের মধ্যে হতাশা দেখা দিয়েছিল। অনেকে এ ঘটনার জন্য অতিরিক্ত ট্রল ও অতি উৎসাহী কনটেন্ট নির্মাতাদের দায়ী করছেন।  

স্থানীয়রা জানান, রোববার পর্যন্ত পেজটি খুঁজে না পাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেছিলেন, পেজটি হ্যাক হয়েছে অথবা কোনো কারণে সরিয়ে নেওয়া হয়েছে। একদিনের ব্যবধানে সোমবার সকালে পেটি পুনরুদ্ধার হওয়ায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে।


বিজ্ঞাপন


তাইজুল ইসলাম তাজু বলেন, আল্লাহর রহমতে আমার ফেসবুক পেজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর