সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় হাম ও রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি শুরু

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৭ এএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় হাম ও রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি শুরু

সারাদেশের সঙ্গে সমন্বয় রেখে ব্রাহ্মণবাড়িয়ায় হাম ও রুবেলার জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জেলা প্রশাসক মো. আবু সাঈদ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলার নয়টি উপজেলায় যারা পূর্বে টিকা থেকে বাদ পড়েছেন—৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের—তাদের এই জরুরি টিকা দেওয়া হবে। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে থাকায় জেলা সদর হাসপাতাল থেকে কার্যক্রম শুরু করা হয়েছে এবং ধাপে ধাপে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও সম্প্রসারণ করা হবে।


বিজ্ঞাপন


জেলা সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া বলেন, জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ১ লাখ ৫০ হাজার ভিটামিন এ ক্যাপসুল এবং ৫০ হাজার হাম টিকা মজুত রয়েছে, যা শিশুদের দেওয়া হবে। প্রয়োজনে ঊর্ধ্বতন মহলে আরও টিকার জন্য চাহিদা জানানো হয়েছে।

টিকাদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী, শিশু বিশেষজ্ঞ ডা. আক্তার হোসেন প্রমুখ।

গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫১ জন হামের লক্ষণ নিয়ে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, বাকি ২১ জনের মধ্যে ৭ জনকে হামের রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। আক্রান্তরা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর