জয়পুরহাটে দুইটি পাকা রাস্তা এবং একটি মসজিদের উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
জেলা পরিষদের তথ্য অনুযায়ী, জয়পুরহাট পৌর শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকা ও সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পশ্চিম আদিবাসী এলাকায় জেলা পরিষদের অর্থায়নে ২০ লাখ টাকা ব্যয়ে দুটি রাস্তা নির্মাণ করা হয়েছে। পাশাপাশি সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ধুলাতর মাস্টারপাড়া এলাকার বায়তুল ফালাহ জামে মসজিদের উন্নয়ন কাজ ৫ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন করা হয়েছে।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এলাকায় আধুনিকায়ন ঘটানো হচ্ছে। দুটি রাস্তা নির্মাণ সম্পন্ন হওয়ায় স্থানীয়রা দীর্ঘদিনের কাদা-পানির দুর্ভোগ থেকে মুক্তি পাবেন এবং যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে।
/এএস

