চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র মণ্ডল আহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
রোববার (৫ এপ্রিল) শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে এসআই গোপাল চন্দ্র মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে কিরণগঞ্জ এলাকায় যান দুই মামলার আসামি আলফাজ হোসেনকে গ্রেফতার করতে। এসময় আলফাজসহ তার স্বজনরা পুলিশের উপর হামলা করে। তাদের হামলায় গোপল চন্দ্র মন্ডল আহত হোন। তিনি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও বলেন, হামলার পরও পুলিশ আসামি আলফাজ হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

