রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

কুমিল্লায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৮ এএম

শেয়ার করুন:

কুমিল্লায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুপাশের গোমারবাড়ি ও শ্রীপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে মহাসড়কের দুপাশে দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। মহাসড়কের মাঝখানে প্রায় ২ ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। এতে ঢাকাগামী ও চট্টগ্রামগামী উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

 


বিজ্ঞাপন


চৌদ্দগ্রাম থানার ওসি মো. আরিফ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যানজট নিরসন করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর