রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ এএম

শেয়ার করুন:

ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চাচার দায়ের কোপে এক তরুণ নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের চাচা পলাতক আছেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান। নিহত মো. রিফাত (২০) ওই গ্রামের মনসুর আলীর ছেলে।


বিজ্ঞাপন


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রিফাতের বাবা মনসুরের সৎ ভাই মনির। তাদের মাঝে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ছাড়া পারিবারিক বিভিন্ন কলহ তাদের মাঝে লেগেই থাকত। ঘটনার দিন সকাল থেকে মনির বাড়িতে উশৃঙ্খল আচরণ করছিলেন।

মনির দা ধার দিয়ে তার ছেলেকে মারতে যান। এ সময় ফেরাতে গেলে রিফাতের হাটুতে কোপ দেয় মনির। এতে রিফাত গুরুতর আহত হন। স্থানীয়রা রিফাতকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন বলে জানায় পুলিশ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই রিফাত মারা যান। রিফাতের লাশ মর্গে রাখা হয়েছে।


বিজ্ঞাপন


ওসি আতিকুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত মনিরকে গ্রেফতারের চেষ্টা চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর