রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

উন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ এমপি মিলনের

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১০:৩০ পিএম

শেয়ার করুন:

উন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ এমপি মিলনের

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন নির্বাচনী এলাকার উন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। পবা ও মোহনপুর এলাকার উন্নয়নের লক্ষ্যে তিনি প্রতিটি ইউনিয়নের সব ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় সভা শুরু করেছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভা করেন। সভায় দর্শনপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন


মতবিনিময় সভায় সংসদ সদস্য মিলন উপস্থিত সবার এলাকার নানা সমস্যা অভিযোগ ও পরামর্শ অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং তা লিপিবদ্ধ করেন। এ সময় এলাকাবাসী তাদের প্রধান সমস্যা হিসেবে ভঙ্গুর রাস্তাঘাটের কথা তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এমপির কাছে আবেদন জানান তারা। শুধু উন্নয়নমূলক কর্মকাণ্ডই নয়, স্থানীয়রা তাদের ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। অনেকেই জানান যে, তারা বিগত দিনে মিথ্যা ও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়েছেন। এসব হয়রানিমূলক মামলা থেকে দ্রুত অব্যাহতি পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান আইনি জটিলতা নিরসনে তারা সংসদ সদস্যের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

‘স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলস কাজ করছে’

এলাকাবাসীর সব কথা শোনার পর এমপি অ্যাডভোকেট শফিকুল হক মিলন অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, আমি শুধু এলাকায় ঘোরাঘুরি করার জন্য সংসদ সদস্য নির্বাচিত হইনি। এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব ধরনের উন্নয়নমূলক কাজ আমি করব। নির্বাচনের সময় জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান কথায় নয়, কাজে বিশ্বাসী। তিনি রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কাজ শুরু করেছেন। হাতের আঙুলে ভোটের কালি না মুছতেই তিনি তার দেওয়া প্রতিশ্রুতি একের পর এক বাস্তবায়ন করে চলেছেন। তারই নির্দেশনায় এবং সারথি হয়ে আমিও পবা-মোহনপুরের সার্বিক উন্নয়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়ন কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নে তিনি পবা-মোহনপুরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।


বিজ্ঞাপন


MP

সভায় আরও উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী এবং সদর উদ্দিন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন ও সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম মাস্টার, সোহেল রানা ও কুতুবুদ্দিন বাদশা, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল। পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও সদস্য মাসদার হোসেন দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রমজান আলী, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, নওহাটা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান।

এছাড়াও দর্শনপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর