শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাজীপুরে সিলিন্ডার গ্যাস বিক্রিতে অনিয়ম, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:১০ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে সিলিন্ডার গ্যাস বিক্রিতে অনিয়ম ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

গাজীপুরে সেনাবাহিনীর তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীদের বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে গাজীপুরের বিভিন্ন এলাকায় পরিচালিত  এ অভিযানে  নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক ও জাকিয়া সরওয়ার লিমা।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার সদর উপজেলার বিলাশপুর ও দেশি পাড়া এলাকায় এবং কালীগঞ্জ উপজেলার নাগরীর ভুরুলিয়ায় অবৈধভাবে সিলিন্ডার গ্যাস মজুত রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিলিন্ডার গ্যাস ব্যবসায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় জননী এন্টারপ্রাইজ নামের একটি সিলিন্ডার গ্যাস বাণিজ্যিক প্রতিষ্ঠানে  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে আরও একটি অভিযানে খাজা গরিবে নেওয়াজ বিতান নামের আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন কোম্পানির সিলিন্ডার গ্যাস পরিবেশনের ক্ষেত্রে নিয়মবহির্ভূত কার্যক্রমের একাধিক অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সব মিলিয়ে অভিযানে তিনটি মামলায় ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক বলেন, পৃথক তিনটি মামলায় ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর