শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিদ্যুৎস্পর্শে যুবদল নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম

শেয়ার করুন:

পাংশায় তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পর্শে নাজমুল হোসেন নয়ন নামে এক যুবদল নেতা প্রাণ হারিয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নয়ন (৪৫) উপজেলার নাজিমখান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের (সোমনারায়ন) যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি মরহুম আব্দুল হাকিম মেম্বারের ছেলে এবং উপজেলার পলাশপুর গ্রামের বাসিন্দা।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে তিনি মোটর পাম্পের সাহায্যে পুকুরে পানি সেচের কাজ করছিলেন। কাজ শেষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে মনে করে তিনি সংযোগ গোছাতে যান। এ সময় হঠাৎ শর্টসার্কিট থেকে বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর