ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জলমহালে ইজারায় কোনো মধ্যস্বত্বভোগীদের আর সুযোগ দেওয়া হবে না। প্রকৃত জেলেরাই ইজারা পাবে।
শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সরকারি জলমহাল আইন ২০২৬ এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বের জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ সংকট মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। জ্বালানির কারণে হাওরে ধান ঘরে তুলতে যাতে কোনো সমস্যা না হয়। কৃষক যেন বাঁচে ধান যেন বাঁচে সে দিকে লক্ষ রাখতে হবে।
মন্ত্রী আরও বলেন, গেল ১৭ বছর যারা অবৈধ উপায়ে ভূমির মালিক হয়েছেন, দখলে আছেন, এমনটা আর হবে না।
তিনি আরও বলেন, ভূমধ্যসাগরে এ এলাকার তাজা ১২টি তাজাপ্রাণ নিভে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সব সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন, আমরা যেন সেসব পরিবারের পাশে থাকি।
বিজ্ঞাপন
ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আমাদের কৃষক কার্ড দেওয়ার যে পরিকল্পনা রয়েছে সেই কৃষক কার্ডের আওতায় জেলে ও মৎস্যজীবীরাও রয়েছেন।
কর্মশালায় আরো বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, নুরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, কয়সর আহমেদ, বিভাগীয় কমিশনার রেজা উন নবী, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।
প্রতিনিধি/এসএস
