শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেও দেশে এলো ডিজেলবাহী আরও একটি জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০২:০০ পিএম

শেয়ার করুন:

The ship arrived with 34,000 tons of diesel
এই জাহাজে এসেছে ৩৪ হাজার টন ডিজেল।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেই জ্বালানি তেল নিয়ে দেশে পৌঁছেছে আরও একটি জাহাজ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ‘এমটি শান গাং ফা জিয়ান’ নামের জাহাজটি ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে। এই তেল সরবরাহ করেছে সিঙ্গাপুরের ‘ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড’।

জ্বালানি তেল আমদানি ও সরবরাহের মূল দায়িত্বে রয়েছে সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটির তথ্যমতে, চলতি এপ্রিল মাসে ডিজেলের চাহিদা প্রায় চার লাখ টন। এই চাহিদা মেটাতে এ মাসে আরও সোয়া তিন লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এপ্রিল মাসে এ পর্যন্ত দুটি তেলের জাহাজ দেশে এসেছে। এর আগের জাহাজটি গত শুক্রবার বেলা ২টায় সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে এসেছিল; সেটিও সরবরাহ করেছিল ইউনিপ্যাক।


বিজ্ঞাপন


গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। এর ফলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের জ্বালানি আমদানিতে নেতিবাচক প্রভাব পড়ে। নির্ধারিত সময়ে বেশ কয়েকটি জাহাজ দেশে পৌঁছাতে না পারায় সরবরাহের ওপর চাপ তৈরি হয়। এমন পরিস্থিতিতে বিপিসি বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে।

এ বিষয়ে বিপিসির মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন বলেন, ‘সর্বশেষ জাহাজটি বন্দরে এসে পৌঁছেছে। এখন নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তেল খালাসের কার্যক্রম শুরু হবে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর