শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ২৬ লিটার ডিজেল জব্দ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১১:১১ এএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ২৬ লিটার ডিজেল জব্দ
পঞ্চগড়ে বিজিবির অভিযানে ২৬ লিটার ডিজেল জব্দ

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৬ লিটার বাংলাদেশি ডিজেল জ্বালানি তেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৪ এপ্রিল) ভোররাতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর আওতাধীন ভূতিপুকুর বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন


বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাকলাইনের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৩৮/১০ এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূতিপুকুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় দুইটি জারিকেনে রাখা মোট ২৬ লিটার ডিজেল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ১২০ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ জ্বালানি পাচার প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। জব্দ ‍করা ডিজেলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


এছাড়া, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর