শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস, ফুচকা ও জিরা জব্দ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ  
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৩০ এএম

শেয়ার করুন:

হবিগঞ্জে দেড় কোটির টাকার ভারতীয় কসমেটিকস, ফুচকা ও জিরা জব্দ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিপুল ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস, ফুচকা ও জিরাসহ দুটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।


বিজ্ঞাপন


বিজিবি জানায়, শুক্রবার ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্ত্বর নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। 

তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা কসমেটিকসসহ যানবাহন জব্দ করা হয়।

দুপুরে অপর অভিযানে সাতছড়ি তেলিয়াপাড়া রোড থেকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করে বস্তার ভেতর থেকে ভারতীয় অবৈধ ফুচকা ও জিরা জব্দ করা হয়। এসব পণ্য কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর