শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০১:০১ এএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। 

শুক্রবার (০৩ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সেমন্তঘর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করে সেমন্তঘর গ্রামে জনৈক জামাল মিয়ার বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ঘরে আসবাপত্রে। একপর্যায়ে পার্শ্ববর্তী আরেকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে করে দুইটি ঘরই আগুনে ভস্মীভূত হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, কীভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।

প্রতিনিধি/এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর