শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

চাঁদপুরে নারীর পেট থেকে ৮ কেজি ওজনের টিউমার অপসারণ

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ১০:০৯ পিএম

শেয়ার করুন:

d

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক নারীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারটি পরিচালনা করেন হাসপাতালটির চেয়ারম্যান ও সার্জন ডা. মো. আরিফ উল হাসান।


বিজ্ঞাপন


হাসপাতাল থেকে জানানো হয়, কচুয়া উপজেলার এক গ্রামের ৪৫ বছর বয়সি এক নারী গত তিন থেকে চার মাস ধরে পেটে অস্বাভাবিক ভার ও ব্যথা অনুভব করছিলেন। প্রাথমিকভাবে আলট্রাসনোগ্রাফিতে পেটে তরল থাকার ধারণা পাওয়া গেলেও পরবর্তীতে সিটি স্ক্যানে টিউমারের উপস্থিতি নিশ্চিত হন। পরে শুক্রবার বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। অস্ত্রোপচারের সময় টিউমারের আকার দেখে চিকিৎসকরা বিস্মিত হন।

অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. মো. আরিফ উল হাসান বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীর পেটে টিউমার শনাক্ত করা হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়েছে। রোগী বর্তমানে পর্যবেক্ষণে আছেন।

ওই নারীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান বলেন, রোগীকে সরাসরি না দেখে এবং পূর্ণাঙ্গ কেস হিস্ট্রি ছাড়া এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। তবে ৮ কেজির বেশি ওজনের টিউমার একটি বড় বিষয়।


বিজ্ঞাপন


এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর