শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

শেষ সময়ে চরমোনাই পীরের দরবারে বিএনপি

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

শেষ সময়ে চরমোনাই দরবারে বিএনপি

বরিশালে তিন দিনের চরমোনাই মাহফিলের শেষ দিন অংশ নিয়েছে বিএনপি নেতারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের দরবারে শেষ সময়ে পৌঁছেছে তারেক রহমানের বার্তা। 

এ মাহফিলে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। ফলে মাহফিলের শেষ সময়ে তারেক রহমানের পক্ষে চরমোনাই দরবারে এসেছেন সংসদের হুইপ ও সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। তিনি চরমোনাই দরবারে তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসুল্লি ও দেশবাসীর প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন। এসময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজন। 


বিজ্ঞাপন


এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার চরমোনাই পীরের দরবারে যান। আর রাজনৈতিক মতাদর্শের কারণে জামায়াতকে দাওয়াত দেওয়া হয়নি বলে জানিয়েছে ইসলামী আন্দোলনের বরিশাল মহানগরের সহকারী সম্পাদক মো. নাইম।

আসিফ মাহমুদ বৃহস্পতিবার চরমোনাই দরবারে তার দলের প্রতিনিধিদের নিয়ে পৌঁছান। এসময় তিনি ইসলামী আন্দোলনকে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানো প্রথম রাজনৈতিক দল হিসেবে আখ্যা দেন। 

অন্যদিকে এ মাহফিলে তারেক রহমানের আসার কথা ছিল। কিন্তু মাহফিলস্থলের তার নিরাপত্তা নিশ্চিতকে কেন্দ্র করে মুসুল্লিদের দুর্ভোগ এড়াতে শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত বাতিল করেছে পীর পরিবার। ফলে স্থানীয় বা কেন্দ্রীয় আর কোনো বিএনপি নেতা চরমোনাই দরবারে যাননি। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই মাহফিল শেষ হবে। 

প্রতিনিধি/ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর