পঞ্চগড়ের বোদা উপজেলায় পেট্রোল পাম্পে দায়িত্বরত অবস্থায় মিজানুর রহমান মিজান নামে এক পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ওই পুলিশ সদস্য বর্তমানে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জেলার বোদা উপজেলার তিশা এন্ড তন্নী পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। জানা গেছে, আহত ওই পুলিশ সদস্য মিজান বোদা থানা পুলিশের গাড়ির ড্রাইভার ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ‘নো কার্ড, নো ফুয়েল’ কার্যক্রমে ভোগান্তি, মানছে না নির্দেশনা
ওসি বলেন, বোদা-দেবীগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত তিশা এন্ড তন্নী পেট্রোল পাম্পে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় মিজান পুলিশের গাড়ির পাশে দাঁড়িয়ে তেল নেওয়ার সময় ভিডিও ধারণ করা কয়েকজন যুবক উত্তেজিত হয়ে তাকে মারধর করে।
খবর পেয়ে থানা পুলিশের আরো সদস্য ঘটনাস্থলে গিয়ে মিজানকে উদ্ধার করে চিকিৎসার জন্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে গুরুত্বর আঘাত পেয়ে সে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারসহ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এদিকে, উপজেলার জান্নাত পেট্রোল পাম্পে লাইন নিয়ে মোটরসাইকেল আরোহীদের ধস্তাধস্তির ঘটনা ও সোনার বাংলা পেট্রোল পাম্পে জ্বালানি তেল না থাকায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়।
বিজ্ঞাপন
এআরএম

