শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

বগুড়ায় নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুলবাড়ী গ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটির মাথা থেকে পেট পর্যন্ত অংশ কঙ্কালে পরিণত হয়েছে। নিচের অংশ অর্ধগলিত অবস্থায় রয়েছে। শরীরের গঠন ও পরনের কাপড় দেখে মৃত ব্যক্তিকে নারী বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

স্থানীয়দের ভাষ্য, হঠাৎ এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এক কৃষক ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজন জানান। এরপর পুলিশে খবর দেওয়া হয়। এর আগে ওই এলাকায় কোনো দুর্গন্ধ ছিল না বলে জানান তারা।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের একটি অংশ কঙ্কালে পরিণত হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর