শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৬ শিশু

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৬ শিশু
গাইবান্ধা জেনারেল হাসপাতাল।

হাম উপসর্গ নিয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

গেল তিন দিন থেকে হাসপাতালের হাম আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে তাদের। প্রত্যেকের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 


বিজ্ঞাপন


স্বজনরা জানান, প্রথমে জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হন এসব শিশু। এরপর গায়ে লাল ছোট ছোট গুটি গুটি রেশ উঠতে শুরু করে। এরপর হাসপাতালে ভর্তি করেন তারা।

আরও পড়ুন

নোয়াখালীতে বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১১

গাইবান্ধা জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিফ বলেন, হাম উপসর্গ নিয়ে গেল এক সপ্তাহে ৯ জন রোগী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রোগী ও স্বজনদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর