শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

নবাবগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির চেষ্টা, ৩ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

নবাবগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির চেষ্টা, ৩ জনের কারাদণ্ড

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার গাজীপুর সুপারি বাগান এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান এ দণ্ড দেন। এসময় ঘটনাস্থল থেকে প্রায় ১২ মণ ঘোড়ার মাংস জব্দ করা হয়। জব্দকৃত মাংসগুলো মাটিতে পুঁতে নষ্ট করা হবে বলে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল্লাহ, রুবেল ও রবিউল। তাদের বাড়ি নেত্রকোনা, নীলফামারী ও রংপুর জেলায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার একটি সুপারি বাগানে কয়েকজন ব্যক্তি ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৬টি ঘোড়ার মাংস জব্দ করা হয় এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনজনকে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর