শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে প্রথম বারের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে। রহিমা আক্তার নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


মৃত শিশু রহিমা আক্তার মাদারীপুর সদর উপজেলার কাউদিয়া গ্রামের বাসিন্দা রিয়াজ খানের মেয়ে। সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হামের উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময় তার শারীরিক অবস্থা গুরুতর ছিল বলে জানা গেছে।

আরও পড়ুন

টাঙ্গাইলে হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ২৩

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তবে এখনো পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি। উপসর্গের ভিত্তিতে চিকিৎসকরা এটিকে ‘ক্লিনিক্যালি হামজনিত’ মৃত্যু বলে জানিয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে মোট ৬৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ৯ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই দুই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৬ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন এবং জেনারেল হাসপাতালে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর