শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

টেকনাফে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

টেকনাফে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ
১১৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ।

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ১১৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া এবং মৎস্য অধিদফতরের সমন্বয়ে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

গাংনীতে লরি থেকে অবৈধভাবে ডিজেল নেওয়ার সময় সাড়ে ৪ হাজার লিটার জব্দ

অভিযান চলাকালে ওই এলাকার দুটি গুদাম তল্লাশি করে প্রায় ৬০ লাখ মিটার অবৈধ চরঘেরা জাল, ৪০ লাখ মিটার কারেন্ট জাল এবং ২০টি বেহুন্দি জাল জব্দ করা হয়। জব্দ করা এসব জালের আনুমানিক মূল্য প্রায় ১১৮ কোটি ১০ লাখ টাকা।

তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


পরে জব্দ করা অবৈধ জালসমূহ টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর