শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

সাতক্ষীরায় তেল নিতে লাইন, তৃষ্ণার্ত চালকদের স্যালাইন পানি দিল ছাত্রদল

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরায় তেল নিতে লাইন, তৃষ্ণার্ত চালকদের স্যালাইন পানি দিল ছাত্রদল
পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ছোট বাবুর নেতৃত্বে স্যালাইন পানি বিতরণ।

জ্বালানি তেলের সংকটে সাতক্ষীরায় ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনের চিত্র দেখা গেছে। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা চালকদের মধ্যে তৃষ্ণা ও ক্লান্তি বাড়তে থাকলে তাদের মাঝে স্যালাইন পানি বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার প্লাটিনা ইউরেকা ফিলিং স্টেশনে এ চিত্র দেখা যায়। সকাল থেকেই তেল নিতে শত শত মোটরসাইকেল নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকেন চালকেরা।


বিজ্ঞাপন


দুপুরের দিকে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ছোট বাবুর নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবক লাইনে অপেক্ষমাণ চালকদের মাঝে স্যালাইন পানি বিতরণ করেন। প্রখর রোদে এ উদ্যোগে কিছুটা স্বস্তি পান চালকেরা।

লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন চালক জানান, সকাল ৮টা থেকে অপেক্ষা করেও দুপুর পর্যন্ত তারা তেল পাননি। কেউ কেউ অভিযোগ করেন, নিয়ম ভেঙে অনেককে লাইনের বাইরে থেকেও তেল দেওয়া হচ্ছে।

17608cb6-f049-481e-94c5-2ea1b74f5225

একজন চালক বলেন, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছি না। যদি সব পাম্পে তেল সরবরাহ থাকত, তাহলে এই ভোগান্তি হতো না।


বিজ্ঞাপন


ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, সীমিত মজুদের কারণে প্রতি মোটরসাইকেলে ৫০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। মজুত থাকা সাপেক্ষে তেল বিতরণ অব্যাহত থাকবে।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে তেল নিতে গিয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, তেল বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, তেল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা যেন না হয়, সে জন্য কঠোর নজরদারি রাখা হচ্ছে।

উল্লেখ্য, জ্বালানি তেলের সংকটের কারণে জেলার অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। ফলে যেসব পাম্পে তেল সরবরাহ হচ্ছে, সেখানেই তৈরি হচ্ছে দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর