শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

পিরোজপুরে অনুমোদনহীন পপুলার হাসপাতাল সিলগালা

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৩০ এএম

শেয়ার করুন:

পিরোজপুর অনুমোদনহীন পপুলার হাসপাতাল সিলগালা

পিরোজপুরের মঠবাড়িয়ায় অব্যবস্থাপনা ও অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনার অভিযোগে পপুলার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


জানা গেছে, অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার কারণে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে অবস্থিত পপুলার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়। 

c61de5f7-cf24-4393-a9b6-c189cbe27214

আরও পড়ুন

টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১৩

প্রশাসন আরও জানায়, লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করা পপুলার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কতর্ব্যরত চিকিৎসক, প্যাথলজিস্ট ও টেকনিশিয়ানসহ কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায়। এছাড়াও প্রতিষ্ঠানটিতে ল্যাব পরিচালনারও কোনো অনুমোদন ছিল না।


বিজ্ঞাপন


d72a9535-8818-44a2-9d8a-bda85d51e2dc

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ জানান, চিকিৎসা প্রতিষ্ঠানের কোনো বৈধ কাগজপত্র ও পরিবেশের সনদ ছাড়া ওই হাসপাতালটি দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর