মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

খুলনায় প্রথম নারী জেলা প্রশাসকের যোগদান

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

খুলনায় প্রথম নারী জেলা প্রশাসকের যোগদান
মিজ হুরে জান্নাত।

খুলনা জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিদায়ী জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকারের স্থলাভিষিক্ত হলেন।

মিজ হুরে জান্নাত বিসিএস (প্রশাসন) ২৭তম ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নিজ জেলা দিনাজপুর।

গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ আদেশ জারি করা হয়। উল্লেখ্য, একই আদেশে দেশের আরও ১০টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর