বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

রংপুরের নতুন ডিসি মোহাম্মদ রুহুল আমিন

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম

শেয়ার করুন:

রংপুরের নতুন ডিসি মোহাম্মদ রুহুল আমিন
মোহাম্মদ রুহুল আমিন, ডিসি, রংপুর

রংপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোহাম্মদ রুহুল আমিনকে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


মোহাম্মদ রুহুল আমিন আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)-এর সচিব (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২৯ তম ব্যাচের একজন বিসিএস ক্যাডার।

এদিকে, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


এ নিয়ে গত দুইবছরে চারজন জেলা প্রশাসকের রদবদল হলো রংপুরে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর