বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাস্তায় পড়ে ছিল ৩ বছরের শিশুর মরদেহ, বাবা পলাতক

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৯:২৫ এএম

শেয়ার করুন:

রাস্তায় পড়ে ছিল ৩ বছরের শিশুর মরদেহ, বাবা পলাতক

ময়মনসিংহের ত্রিশালে লাবিব নামে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার অভিযোগ উঠেছে শিশুটির বাবা সোহাগের বিরুদ্ধে, যিনি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রামে নানাবাড়ির কাছের একটি রাস্তা থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শিশু লাবিব তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করত। তার বাবা সোহাগ বিভিন্ন অপরাধে জড়িত এবং একাধিক বিয়ে করেছেন। নিহত শিশুর মা লামিয়া তার তৃতীয় স্ত্রী। পারিবারিক কলহের জেরে লামিয়া ছেলে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। তবে বুধবার বিকেল ৩টার দিকে সোহাগ শ্বশুরবাড়িতে এসে ছেলেকে নিয়ে যান। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নানাবাড়ি থেকে প্রায় ৮০০ গজ দূরে একটি বাড়ির পাশের রাস্তা থেকে লাবিবের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


বিজ্ঞাপন


ত্রিশাল থানার ওসি ফিরোজ হোসেন জানান, শিশুটির হত্যাকাণ্ডে তার বাবার সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর