বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

বগুড়ায় মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৭:২৮ এএম

শেয়ার করুন:

বগুড়ায় মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে জখম

বগুড়ায় একাধিক মামলার আসামি মৎস্যজীবী লীগ নেতা ইলিয়াছ শাহকে (৩৬) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শহরের চকলোকমান বেজোড়া ব্রিজ এলাকায় এঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আশিক ইকবাল এতথ্য নিশ্চিত করেছেন।

ইলিয়াছ শাহ মৎস্যজীবী লীগ বগুড়া শহর শাখার যুগ্ম আহবায়ক। তিনি শহরের চকলোকমান এলাকার আব্দুল লতিফ শাহর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বেজোড়া ব্রিজ এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন ইলিয়াছ শাহ। এসময় দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে। তিনি দৌড়ে একটি দোকানের দেয়াল টপকিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় তার দুই পা  রাম দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে দেন।

শাজাহানপুর থানার ওসি বলেন, ইলিয়াছ শাহ সন্ত্রাসী প্রকৃতির। তার নামে ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর