বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ১০:৩০ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পূর্বভাগ বাজারের সেলিম এন্টারপ্রাইজ থেকে এসব তেল জব্দ করা হয়।


বিজ্ঞাপন


এ সময় প্রতিষ্ঠানটিতে থাকা মো. ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

সিরাজগঞ্জে অবৈধভাবে মজুদ ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ জানান, অবৈধ মজুদের খবরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেলিম এন্টারপ্রাইজ থেকে মোট ২৬টি ড্রামে মজুত করা তেল জব্দ করা হয়।

দোকানির ভাষ্যমতে, ২৪টি ড্রামে ২০০ লিটার করে ও বাকি দু’টিতে ১০০ লিটার করে তেল আছে। অভিযানের কার্যক্রম চলছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর