ফেনী শহরে অভিযান চালিয়ে আল আহাদ চক্ষু হাসপাতাল ও মমতা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন প্রশাসন।
বুধবার (১ এপ্রিল) ফেনী জেলা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন কমিটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন শেষে এ সিদ্ধান্ত নেন।
বিজ্ঞাপন
স্বাস্থ্যবিভাগ জানায়, বুধবার ফেনী শহরের ট্রাংক রোডস্থ মমতা ডায়াগনস্টিক সেন্টার এবং আল আহাদ চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন ফেনী জেলা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন কমিটি। এসময় দীর্ঘ ৬ বছর ধরে লাইসেন্স নবায়ন না করা, ল্যাব ও নমুনা সংগ্রহ কক্ষে পর্যাপ্ত জনবল না থাকা এবং অপরিচ্ছন্ন থাকা, অপ্রতুল বর্জ্য ব্যবস্থাপনা, অকেজো যন্ত্রপাতি রাখাসহ নানা অসংগতি দেখা যায়। এসব অপরাধে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) ১৯৮২ এর আলোকে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স হালনাগাদ না করা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

ফেনীর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ রুবাইয়াত বিন করিম পরিদর্শন টিমের মতামতের আলোকে বুধবার দুপুরের পর এ আদেশ জারি করেন।
বিজ্ঞাপন
পরিদর্শন টিমের সদস্যরা হচ্ছেন, উক্ত পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন, ডা. আমির খসরু, ফেনী জেলা হাসপাতাল ও নার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হুমায়ুন কবির এবং সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মাইনউদ্দিন।
প্রতিনিধি/এসএস

