বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

কুমারখালীতে ৫০০ শিক্ষার্থীর নেট ব্যবহার, বাল্যবিবাহ ও মাদকবিরোধী শপথ

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম

শেয়ার করুন:

কুমারখালীতে ৫০০ শিক্ষার্থীদের নেট ব্যবহার, বাল্যবিবাহ ও মাদকবিরোধী শপথ
‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর কেন্দ্রীয় কমিটি ও সাংবাদিক হাবীব চৌহানের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫০০ শিক্ষার্থী স্মার্টফোন আসক্তি, অশ্লীল কনটেন্ট, বাল্যবিবাহ ও মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার করে।

বুধবার (১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর কেন্দ্রীয় কমিটি ও সাংবাদিক হাবীব চৌহানের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার।

200927f6-5415-4807-9e2e-de41d2fa7086

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শামসুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাবীব চৌহান এবং আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক আরিফুজ্জামান।


বিজ্ঞাপন


আরও পড়ুন

স্কুলের সিসি ক্যামরা বন্ধ করে ৬ বছরের শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

বক্তারা বলেন, বর্তমান সময়ে ইন্টারনেট দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এর অপব্যবহার কিশোর-তরুণদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। অনলাইন গেমে আসক্তি, সাইবার অপরাধ ও অনৈতিক কনটেন্টের প্রভাবে তারা বিপথগামী হতে পারে। এ থেকে উত্তরণে প্রয়োজন সচেতনতা, পারিবারিক তদারকি এবং সঠিক দিকনির্দেশনা।

আলোচনা শেষে শিক্ষার্থীরা শপথ নেয়—স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকা, সময়ের সঠিক ব্যবহার করা, অশ্লীল ও অনৈতিক কনটেন্ট বর্জন, নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা এবং বাল্যবিবাহ ও মাদককে ‘না’ বলা।

অনুষ্ঠানে ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষা, মানবিকতা ও দায়িত্ববোধে গড়ে তোলাই তাদের লক্ষ্য। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ও নৈতিক মূল্যবোধে তরুণদের আরও দৃঢ় হওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর