বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

রংপুরে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পিএম

শেয়ার করুন:

রংপুরে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা আব্দুল মোতালেব (৩৮)।

রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঈদুলপুর আবাসন প্রকল্পে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল মোতালেব (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত মোতালেব বরিশাল বিভাগের বাসিন্দা হলেও বর্তমানে তিনি মিঠাপুকুর এলাকায় বসবাস করে আসছিলেন।


বিজ্ঞাপন


বুধবার (১ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল মোতালেব ও ভুক্তভোগীর মা আদুরি বেগম (৩৫) উভয়েই একটি হোটেলে কাজ করতেন। সেখানে পরিচয়ের সূত্র ধরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। আদুরি বেগমের আগের সংসারে দুই মেয়ে ছিল। বড় মেয়ের বিয়ে হয়ে গেলেও ১৬ বছর বয়সী ছোট মেয়েটি ওই দম্পতির সাথেই ঈদুলপুর আবাসন প্রকল্পে থাকতেন। গত দুই সপ্তাহ আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত মোতালেব তার নাবালিকা সৎ মেয়েকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে সে আরও একাধিকবার একই কাজ করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর মা আদুরি বেগম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযোগের সত্যতা পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল মোতালেবকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসে।

আরও পড়ুন

শাহরাস্তিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

এ বিষয়ে ভুক্তভোগী কিশোরীর মা বলেন, সরলতার সুযোগ নিয়ে আমার নাবালিকা মেয়ের ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে, আমি অভিযুক্তের কঠোর ও দৃষ্টান্তমূলক বিচার চাই।


বিজ্ঞাপন


মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর