বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

বরিশালে আরও ১১ শিশুর দেহে হাম শনাক্ত

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

বরিশালে আরও ১১ শিশুর দেহে হাম শনাক্ত

বরিশাল বিভাগে নতুন করে আরও ১১ জন শিশুর দেহে হামের ভাইরাস শনাক্ত হয়েছে। 

বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় স্বাস্থ্য বিভাগ এসব রোগী শনাক্ত করে। এর ফলে বিভাগে মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল। 


বিজ্ঞাপন


তিনি জানান, একই সময়ে আরও তিন শিশুর দেহে রুবেলা (জার্মান হাম) শনাক্ত হয়েছে।

বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে বিভাগে হামে আক্রান্ত হয়ে মোট ৮ জন শিশুর মৃত্যু হয়েছে। নতুন ১১ জনসহ বর্তমানে মোট শনাক্তের সংখ্যা ৬২ জন। বিভাগের ছয়টি জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রোগী পাওয়া গেছে বরগুনায় (২৫ জন)। এছাড়া বরিশাল জেলায় ২৪ জন, ঝালকাঠিতে ৫ জন, ভোলায় ৪ জন এবং পটুয়াখালী ও পিরোজপুরে ২ জন করে শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

পাশাপাশি বরগুনা, ভোলা ও বরিশাল জেলায় ১ জন করে মোট ৩ জন শিশুর দেহে রুবেলা ভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ‘হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। এটি আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি রোগীর সঙ্গে একই ঘরে অবস্থান করলেও সংক্রমণের ঝুঁকি থাকে। তাই আতঙ্কিত না হয়ে শিশুদের নিরাপদে রাখতে হবে।’ 


বিজ্ঞাপন


তিনি আরও উল্লেখ করেন যে, যেকোনো বয়সের মানুষেরই এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর