বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে বাইসাইকেল-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত পুলিশ সদস্য

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে বাইসাইকেল-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত পুলিশ সদস্য

পঞ্চগড়ে বাইসাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষে মকছেদ আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছেন। এসময় আহত হয়েছেন হুমায়ুন কবির নামে এক পুলিশ সদস্য।

বুধবার (১ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ধকরাহাট এলাকায় পঞ্চগড়-বোদা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


নিহত মকছেদ আলী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের দক্ষিণ গাইঘাটা এলাকার বাসিন্দা। আহত পুলিশ সদস্য বোদা থানায় কর্মরত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ধকরাহাট এলাকায় মকছেদ আলী বাইসাইকেলে পার্শ্বরাস্তা থেকে মহাসড়কে উঠছিলেন। এসময় বোদা থেকে পঞ্চগড়মুখী মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন বোদা থানায় কর্মরত পুলিশ সদস্য হুমায়ুন কবির। এসময় তাদের সংঘর্ষ হলে মহাসড়কের পাশে দুইজনই ছিটকে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মকছেদ আলী ও পুলিশ সদস্য হুমায়ুন কবিরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মকছেদ আলীকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ সদস্য হুমায়ুন কবিরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন

বরগুনায় ট্রাক্টর উল্টে চালক নিহত

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় কুমার রায় বলেন, নিহতের মাথা- কানসহ শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় এক পুলিশ সদস্যকে পাওয়া গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর