মানিকগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন।
বিজ্ঞাপন
আসামিরা হলেন- কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার, বিল্লাল হোসেন (৩০) ও একই উপজেলার জাহিদ হাসান (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে মানিকগঞ্জ সদর উপজেলার মানরা এলাকার পুরাতন ব্রিজের নিচ থেকে ২টি সাদা বস্তায় গাঁজাসহ তাদের দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ১০১৮ এর বিধান অনুযায়ী মামলা রুজু হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

