ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক স্থান থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) সকালে পৌরসভার ৩ নং ওয়ার্ডে ঝুলন্ত অবস্থায় আশিক বর্মন (১৬) এবং উপজেলার মহেশপুর গ্রামের একটি পুকুর থেকে আতিকুল ইসলাম (১৯) নামে কিশোরের ভাসমান লাশ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আশিক বর্মন গোপীনাথপুর মনতলা গ্রামের বাদল বর্মনের ছেলে এবং আতিকুল ইসলাম বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের মো. খলিল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আশিক বর্মন পেশায় একজন ইজি বাইকচালক। মঙ্গলবার রাতে জরুরি কাজে ঘরের বাইরে যান, তবে রাতে আর বাড়িতে ফেরেননি। পরে বুধবার সকালে তার বাড়ির সংলগ্ন আমগাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন৷
অপর দিকে আতিকুল ইসলাম চার দিন ধরে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে কোথাও পাওয়া যায়নি। পরে বুধবার সকালে তার বাড়ির পাশের পুকুরে মৃতদেহ ভাসতে দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
বিজ্ঞাপন
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বুধবার সকালে পৃথক স্থান থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার কারণ জানা যাবে।
প্রতিনিধি/এসএস
