বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০১:১২ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল
২২ কেজির কোরাল

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ফারুক মাঝি (৫৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ।

বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় মাছটি কুয়াকাটার মাছ বাজারে নিয়ে আসা হয়।


বিজ্ঞাপন


এসময় বিশালাকৃতির মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক মানুষ। পরে মাছটি নিলামের মাধ্যমে পাইকারি ব্যবসায়ী মোস্তাফিজ ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৬শ ৪৫ টাকায় কিনে নেন।

এর আগে গভীর রাতে সুন্দরবন সংলগ্ন সমুদ্রের ৭ নম্বর এলাকায় ওই জেলের জালে মাছটি ধরা পড়ে। চলতি বছর এ উপকূলে জেলেদের জালে ধরা পড়া কোরালের মধ্যে এটির ওজন সবচেয়ে বেশি বলে জানায় মৎস্য সংশ্লিষ্টরা।

 


বিজ্ঞাপন


কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলেরা গভীর সমুদ্রে জাল ফেলতে পারলে আরও বেশি ওজনের প্রচুর পরিমাণে মাছ ধরা পারতে পারে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর