রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেলের তেল নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. মাহাথির মন্ডল (১৮) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের গনপত্যা গাজোরগাড়া ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মাহাথির বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর উত্তরপাড়া এলাকার আব্দুল বারেক মোল্লার ছেলে। তিনি বহরপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহাথির তার দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী থেকে তেল আনতে যাচ্ছিলেন। পথে গনপত্যা গাজোরগাড়া ব্রিজের ওপর পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং বা রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল রব তালুকদার জানান, এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
প্রতিনিধি/টিবি

