বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫১ এএম

শেয়ার করুন:

Oil pump BSTI
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএসটিআই'র রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক আজিজুল হাকিম। ছবি: ঢাকা মেইল

পর্যাপ্ত তেল না থাকায় চাঁপাইনবাবগঞ্জের অধিকাংশ ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। নিয়ম অনুযায়ী প্রতিটি ফুয়েল স্টেশনের ট্যাংকে অন্তত ৭৫০ লিটার জ্বালানি মজুত রাখা বাধ্যতামূলক। তবে চলমান জ্বালানি সংকটের কারণে অনেক স্টেশন মালিক সেই নির্দেশনা মানছেন না বলে জানিয়েছেন বিএসটিআই'র রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক আজিজুল হাকিম।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ের একটি ফিলিং স্টেশন পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘ফুয়েল স্টেশনের ট্যাংকে অন্তত ৭৫০ লিটার জ্বালানি মজুত থাকা বাধ্যতামূলক। এমন পরিস্থিতিতে তেল উত্তোলন করলে ওজনে কম পাওয়া যাবে এবং পাম্পের যন্ত্রাংশ নষ্ট হওয়ার ঝুঁকি বাড়বে। তাই আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি এবং স্টেশন মালিকদের সতর্ক করছি। তবে সমস্যার স্থায়ী সমাধান করতে হলে সরবরাহ সংকট কমানো এবং প্রশাসনিক ব্যবস্থার মধ্যে সমন্বয় করা জরুরি।’

জ্বালানির প্রয়োজনীয় মজুত রেখেও প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ভোগ করতে হচ্ছে। একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে প্রশাসনিক চাপ এই দুই কারণে তারা মারাত্মক চাপে রয়েছেন বলে জানিয়েছেন পাম্প মালিকরা।

প্রতিনিধি/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর