বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

শিবচরে তালা ভেঙে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০১:২৮ এএম

শেয়ার করুন:

শিবচরে তালা ভেঙে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি

মাদারীপুরের শিবচরে একটি অসাধু চক্রের হাতে মজুদ করা ৫৬০০ লিটার (২৮ ব্যারেল) জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তেলগুলো খোলাবাজারে ন্যায্যমূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে শিবচর উপজেলার শেখপুর বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ডিজেলের অভাবে কৃষিকাজ প্রায় বন্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় কৃষকদের গোপন তথ্যের ভিত্তিতে শিবচরের শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স রোকান স্টোর ও দোকানের মালিকের নিজবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় দোকানের তালা ভেঙে ১৮ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়।

madaripur-1পরবর্তীতে পাশের তোনাই মোল্লার দোকান থেকেও ১০ ব্যারেল ডিজেল জব্দ করা হয়। জব্দ করা তেলটি পরে খোলাবাজারে স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা জানান, ‘শিবচরে ১৫ দিন ধরে কৃষকরা জ্বালানি তেল পাচ্ছিল না। একটি অসাধু চক্র তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এই তেল সাধারণ কৃষক ও স্থানীয়দের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।’

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর