মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় পাম্পে কালোবাজারে তেল বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা 

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৮:৪৯ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় পাম্পে কালোবাজারে তেল বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ফিলিং স্টেশনে কালোবাজারে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলের দিকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা এ অভিযান পরিচালনা করেন।


বিজ্ঞাপন


অর্থদণ্ডিতরা হলেন- ফিলিং স্টেশনটির ম্যানেজার সোলায়মান আলী ও তার সহযোগী জাহিদ হাসান। তাদের প্রত্যেকের ১০ হাজার করে মোট ২০ হাজার জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই পাম্পে অভিযান পরিচালনা করা হয়। কালোবাজারে তেল বিক্রির সত্যতা পেয়ে তাদের অর্থদণ্ড করা হয়েছে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর