মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

গাজীপুরে ১৪৭০ লিটার অকটেন জব্দ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৮:০৭ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে ১৪৭০ লিটার অকটেন জব্দ, মজুতকারীর জেল

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে খুচরা তেল বিক্রির একটি দোকানে অভিযান চালিয়ে ১ হাজার ৪৭০ লিটার অকটেন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ)  সন্ধ্যায় কাশিমপুরের সুলতান মার্কেট এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর নাহিন নিশাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


এসময় অবৈধ ভাবে তেল মজুদ ও বিক্রির অভিযোগে দোকানদার মো. তোফাজ্জল হোসেনকে ১৫ দিনের জেল ও ২০০ টাকা জরিমানা হয়। 

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নুর নাহিন নিশাত জানান, অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুত প্রায় ১৫ শ' লিটার অকটেন জব্দ করা হয়েছে। এ সময় তোফাজ্জলের দোকানে অবৈধ ভাবে তেল মজুত ও বিক্রির অভিযোগ তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে জব্দকৃত অকটেন জায়গার মালিকের জিম্মায় দেয়া হয়েছে, যা পরবর্তীতে তিনি সরকারি মূল্যে যে-কোনো পাম্পে বিক্রি করে ভাড়ার অর্থ নিবেন।

অভিযুক্ত দোকানদার কালিয়াকৈরসহ বিভিন্ন পাম্প থেকে পিকআপ যোগে রাতের আধারে এসব তেল এনে ২০০ টাকা লিটার বিক্রি করতেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর