মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

রংপুরে নকল ব্যান্ডরোল রাখায় ২ জনের ১৪ বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

রংপুরে নকল ব্যান্ডরোল রাখার অভিযোগে দুইজনের ১৪ বছর কারাদণ্ড
দুইজনের ১৪ বছর কারাদণ্ড।

রংপুরে নকল ব্যান্ডরোল রাখার অভিযোগে দুইজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায় আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রংপুর স্পেশাল ট্রাইব্যুনাল-১, মহানগর আদালতের বিচারক মো. মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন রংপুরের হারাগাছ এলাকার সারাই বাচ্চাটারীর মৃত তমিজ উদ্দিনের ছেলে রেজাউল করিম (৪০) এবং মকদুম আলীর ছেলে মেহেরুল ইসলাম সাদ্দাম (৩১)।


বিজ্ঞাপন


মামলার বিবরণে জানা গেছে, গ্রেফতারকৃত মো. রেজাউল (৪০) ও মেহেরুল ইসলাম সাদ্দামের (৩১) নিকট থেকে দুটি কার্টুনে রাখা চার হাজার পাতা নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। যার মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮০ হাজার টাকা।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল হাদী বেলাল বলেন, আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে মর্মে রায় দেন। রায়ে উভয় আসামিকে দোষী সাব্যস্ত করে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের কোর্ট ইন্সপেক্টর শাহীনুর আলম জানান, জাল ব্যান্ডরোলের মাধ্যমে সরকারের রাজস্ব চুরি রোধে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে কেউ সহজে জাল ব্যান্ডরোলের ব্যবসা বা ব্যবহার থেকে সতর্ক থাকবে।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর